ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জের যমুনায় বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৭, ২২ অক্টোবর ২০২৬
সিরাজগঞ্জের যমুনায় বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
প্রতিমা বিসর্জনের আগে বিজয়া দশমীর শোভাযাত্রায়। ছবিঃ ডেইলি বাংলাদেশ

বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শেষ হলো। বিসর্জনের সময় হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে বিসাদের আবহ ফুটে ওঠে।


বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জে যমুনা নদীর জলে হাজার হাজার ভক্ত দর্শনার্থীর উপস্থিতিতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।  প্রতিমা বিসর্জনের আগে বিজয়া দশমীর শোভাযাত্রায় শহরের সকল মন্দিরের প্রতিমা নিয়ে অংশগ্রহণ করে  সনাতনী সম্প্রদায়ের নারী-পুরুষেরা।


শহরের মুজিব সড়ক এলাকায় শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ।


এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জের জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, সিনিয়র সহ সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট কল্যাণ সাহা, সভাপতি সন্তোষ কুমার কানু সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা।


বিসর্জনকে ঘিরে যমুনা নদীর তীরে ভক্তদের উপস্থিতিতে তৈরি হয় আবেগঘন পরিবেশ। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা। প্রতিমা বিসর্জনের মুহূর্তে আনন্দের পাশাপাশি অনেকের চোখে-মুখে ফুটে ওঠে বিদায়ের বিষাদ। দেবী দুর্গার বিদায়ের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হলো।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
ট্যাগ: সিরাজগঞ্জ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!