[ দেশজুড়ে ]
কুড়িগ্রামে মাদকসহ বিভিন্ন মামলায় আটক ২৫
ছবি : ডেইলি বাংলাদেশ
কুড়িগ্রামে বিভিন্ন মামলায় নয়টি উপজেলায় গত ২৪ ঘণ্টায় সাত মাদক ব্যবসায়ীসহ ২৫ জনকে আটক করেছে পুলিশ।
এ সময় ভারত থেকে পাচার হয়ে আসা মদ, ফেনসিডিল, গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়।
উলিপুরে ৪১টি ইয়াবাসহ ১ জন, ভুরুঙ্গামারীতে ১৩টি ইয়াবাসহ জাক্কু মণ্ডল নামে স্থানীয় একজন ইউপি সদস্য, রৌমারীতে ৪০০টি ইয়াবাসহ ২ জন, ফুলবাড়ীতে ৪ কেজি গাঁজা ও ৩৫ বোতল ফেনসিডিলসহ ১ জন ও কুড়িগ্রাম সদরে গাঁজাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
.png)
আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কুড়িগ্রাম পুলিশ কন্ট্রোল রুমের পর্যবেক্ষক মাহবুব হোসেন ডেইলি বাংলাদেশকে বলেন, আটকরা বিভিন্ন স্থান থেকে পুলিশের হাতে আটক হয়েছে। সংশ্লিষ্ট ধারায় আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!