ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুমিল্লা কারাগার থেকে মুক্তি পেলেন আট বন্দী

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৮, ৩ মে ২০২০
কুমিল্লা কারাগার থেকে মুক্তি পেলেন আট বন্দী
ছবি: ডেইলি বাংলাদেশ

সরকারের নির্বাহী আদেশে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে আটজন বন্দী মুক্তি পেয়েছেন। রোববার বিকেলে তাদের মুক্তি দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আসাদুর রহমান।

তিনি আরো জানান, সরকার সাধারণ ক্ষমার আওতায় সারাদেশের তিন হাজারের বেশি বন্দীকে তিন দফায় তিন ক্যাটাগরির বন্দীকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের প্রথম দফায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে রোববার আটজন বন্দী মুক্তি পেলেন।

এর আগে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তিন ক্যাটাগরির বন্দীকে মুক্তি দেয়ার জন্য কুমিল্লা কেন্দ্রীয় কারাগার হতে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হয়। এ সুপারিশের প্রেক্ষিতে লঘু অপরাধের জন্য সাজাপ্রাপ্ত আটজন বন্দী, যাদের সাজার মেয়াদ ছয় মাসের কম রয়েছে, এ ধরনের আটজনকে মুক্তি দেয়া হয়েছে।

মুক্তিপ্রাপ্তরা হলেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগ গ্রামের আমির হোসেন, নাঙ্গলকোট উপজেলার আশারপাড়া গ্রামের সোহাগ, বরুড়া উপজেলার ঝলম গ্রামের মিঠু চন্দ্র দাস, নয়নতলা গ্রামের সোহেল, আদর্শ সদর উপজেলার শাসনগাছা এলাকার ফয়সাল, কুড়িয়াপাড়া গ্রামের শাহ আলম, ফেনীর দাগনভূঁইয়া উপজেলার ভবানীপুর গ্রামের মো. নূর কলিম চৌধুরী ও বুড়িচংয়ের পরিহলপাড়া গ্রামের মাছুম।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!