ঢাকা,  শনিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

করোনার আতঙ্কের মাঝেই বিয়ের দিন ঠিক রণবীর-আলিয়ার!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৩১, ৩ এপ্রিল ২০২০
করোনার আতঙ্কের মাঝেই বিয়ের দিন ঠিক রণবীর-আলিয়ার!
রণবীর কাপুর এবং আলিয়া ভাট

করোনাই যেন ভিলেন। বিশ্বজুড়ে যখন থাবা বসিয়েছে মারণ ভাইরাস, তখন রণবীর-আলিয়ার বিয়ের দিন, তারিখ পিছিয়ে দিতে বাধ্য হলেন কাপুর এবং ভাটরা।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, চলতি বছরের ডিসেম্বরেই নাকি রণবীর-আলিয়ার বিয়ের পরিকল্পনা করছেন দুই পরিবারের সদস্যরা। চারদিন ধরে হবে বিয়ের অনুষ্ঠান। ২১ ডিসেম্বর থেকেই নাকি রণবীর-আলিয়ার বিয়ের অনুষ্ঠান শুরু হবে। তবে দুই পরিবারের সম্মতিতেই বিয়ের দিনক্ষণ স্থির করা হবে বলে জানা গিয়েছিলো।

জানা যাচ্ছে, মুম্বাইয়ের ব্যান্দ্রা এবং জুহুতেই নাকি দুই তারকার বিয়ের আসর বসবে। আপাতত ডেস্টিনেশন ওয়েডিংয়ের কথা দুই পরিবার ভাবছে না বলেই জানা যায়। যদিও রণবীর কাপুর কিংবা আলিয়া এ বিষয়ে এখনো মন্তব্য করেননি।

Advertisement

এদিকে লকডাউনের কারণে বন্ধ শুটিং। ফলে সঞ্জয়লীলা বানশালীর ‘গাঙ্গুবাই কাঠিওয়াড়ি’র শুটিং বন্ধ করে দিয়েছেন আলিয়া ভাট। অন্যদিকে ‘শামসেরা’র শুটিংও বন্ধ করে দিয়েছেন রণবীর কাপুর। এই সিনেমায় বাণী কাপুরের বিপরীতে অভিনয় করছেন তিনি। 

প্রসঙ্গত, ডিসেম্বরে রণবীর-আলিয়ার বিয়ের দিন, তারিখ স্থির করা হলেও, ওই মাসেই মুক্তি পাবে তাদের প্রথম একসঙ্গে অভিনয় করা সিনেমা ‘ব্রক্ষ্মাস্ত্র’। পরিচালক অয়ন মাখার্জির এই সিনেমা নিয়ে দুই তারকাই বেশ উত্তেজিত।

এই সিনেমায় রণবীর, আলিয়ার সঙ্গে রয়েছেন অমিতাভ বচ্চন, ডিম্পল কপাডিয়া, নাগার্জুনা এবং মৌনী রায়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!