ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ চাকরি ]

ব্রাঞ্চ ম্যানেজার পদে জনবল নেবে ব্র্যাক

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:২১, ১৫ নভেম্বর ২০২৬
ব্রাঞ্চ ম্যানেজার পদে জনবল নেবে ব্র্যাক
সংগৃহীত ছবি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও)। সংস্থাটি ব্রাঞ্চ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৪ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত। 


নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

এক নজরে ব্র্যাকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার

বিভাগ: দাবি; মাইক্রোফিনান্স প্রোগ্র্যাম

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। 

অন্যান্য যোগ্যতা: আর্থিক ব্যবস্থাপনা, নগদ অর্থ পরিচালনা, ঋণ মূল্যায়ন, ঋণ পরিশোধ বিশ্লেষণ, পোর্টফোলিওর গুণমান পর্যবেক্ষণ এবং জালিয়াতি প্রতিরোধের বিষয়ে জ্ঞান।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। 

আরও পড়ুনআবুল খায়ের গ্রুপে চাকরি, এইচএসসি পাশেই আবেদন

 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, মাতৃত্বকালীন/পিতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধাদি।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২১ নভেম্বর ২০২৬ 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!