ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ চাকরি ]

মিনিস্টার হাই-টেক পার্কে ৩০ শোরুম ম্যানেজার নিয়োগ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:০১, ১৪ নভেম্বর ২০২৬
মিনিস্টার হাই-টেক পার্কে ৩০ শোরুম ম্যানেজার নিয়োগ
সংগৃহীত ছবি

শোরুম ম্যানেজার পদে ৩০ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। ইতোমধ্যে পদটিতে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

  • প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড

  • পদের নাম: শোরুম ম্যানেজার

  • পদসংখ্যা: ৩০টি

  • শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা, স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি

  • অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

  • চাকরির ধরন: পূর্ণকালীন

  • কর্মক্ষেত্র: অফিসে

  • প্রার্থীর ধরন: পুরুষ

  • বয়সসীমা: ২৬ থেকে ৩৮ বছর

  • কর্মস্থল: যেকোনো স্থান

  • বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্তরা মোবাইল বিল, বছরে দুটি উৎসব বোনাস, বার্ষিক বেতন বৃদ্ধি এবং সাপ্তাহিক ছুটি পাবেন। এ ছাড়া কোম্পানির নীতিমালা অনুযায়ী বিক্রয় প্রণোদনা ও কমিশনের সুযোগ রয়েছে।

আবেদনের নিয়ম ও সময়সীমা

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন করতে প্রতিষ্ঠানের প্রকাশিত বিজ্ঞপ্তি দেখতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১২ ডিসেম্বর ২০২৬।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!