প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আব্দুর রহিম
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেয়েছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম। বাম পা হারানোর পর দীর্ঘদিন ধরে চলাফেরায় সমস্যায় ভুগছিলেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে প্রস্থেটিক লিম্ব বা কৃত্রিম পা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাম পা হারানোর কারণে স্বাভাবিকভাবে হাঁটাচলা ও দৈনন্দিন কাজকর্মে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছিলেন আব্দুর রহিম। তার শারীরিক সীমাবদ্ধতা কমিয়ে চলাফেরার সক্ষমতা ফিরিয়ে আনার লক্ষ্যেই কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয়।
কৃত্রিম পা ব্যবহারের ফলে তার চলাফেরার অসুবিধা অনেকটা কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দৈনন্দিন কাজে অন্যের ওপর নির্ভরশীলতা কমবে এবং ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ বাড়বে বলে মনে করা হচ্ছে।