ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৮ পদে চাকরির সুযোগ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাজস্ব খাতভুক্ত নবম ও দশম গ্রেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ছয় ক্যাটাগরির পদে মোট ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের বিবরণ ও বেতন
|
পদের নাম |
পদসংখ্যা |
বেতন স্কেল |
|---|---|---|
|
সহকারী প্রকৌশলী (পুর) |
৬ |
২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড-৯) |
|
সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) |
২ |
২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড-৯) |
|
সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) |
১ |
২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড-৯) |
|
উপসহকারী প্রকৌশলী (পুর) |
৫ |
১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০) |
|
উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) |
১ |
১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০) |
|
উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) |
৩ |
১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০) |
বয়সসীমা
আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে ৫ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে।
আবেদন ফি
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২৩ টাকা। তবে অনগ্রসর শ্রেণির—ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ফি ৫৬ টাকা।
আবেদনের শেষ সময়
আগামী ২৬ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।