ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হাতির ‘ফুটবল খেলা’ দেখে চমকে গেল সবাই

ডেইলি বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:২৪, ১৪ সেপ্টেম্বর ২০২৬
হাতির ‘ফুটবল খেলা’ দেখে চমকে গেল সবাই
সংগৃহীত ছবি

ভারতের আসামে সম্প্রতি একটি হাতির গলায় ট্রাক্টরের চাকা আটকে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। এবার একই রাজ্যের গোলাঘাট জেলার নুমালিগড়ের বোগিধালায় ফুটবল নিয়ে খেলতে দেখা গেছে আরেকটি বুনো হাতিকে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সবুজ ঘাসে ঢাকা একটি মাঠে ঘোরাঘুরির সময় হঠাৎ ফুটবলের কাছে চলে যায় হাতিটি। এরপর শুঁড় ও পা দিয়ে বলটি নাড়াচাড়া করার পাশাপাশি লাথি মারতেও দেখা যায় তাকে।

Advertisement

হাতিটির এমন কাণ্ড দেখে মাঠে থাকা লোকজন অবাক হয়ে যান। উপস্থিত কয়েকজন এ দৃশ্য ভিডিও করে রাখেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় আলোচনা।

ভিডিওতে দেখা যায়, হাতিটি মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং সুযোগ পেলেই ফুটবলে লাথি মারছে। বুনো হাতির এমন ব্যতিক্রমী আচরণ উপস্থিত দর্শকদের জন্যও আনন্দের মুহূর্ত হয়ে ওঠে।

নুমালিগড়ের ওই মাঠে হাতিটির ফুটবল নিয়ে খেলাধুলার দৃশ্য তৈরি করে ভিন্ন রকমের পরিবেশ। একই সঙ্গে প্রাণীটির স্বাভাবিক চঞ্চলতা ও চলাফেরার দক্ষতাও ফুটে ওঠে এ ঘটনায়।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!