ঘটনা সূত্রে জানা যায়, বিয়ের চার বছরের মাথায় বিচ্ছেদ হয় এক তরুণীর। চার বছর পর বিয়েতে ছবি তোলা ফটোগ্রাফারের কাছে পারিশ্রমিক ফেরত চাইলেন ঐ তরুণী।
তরুণীর দাবি, ডিভোর্সের পর তার স্বামী এবং দুজনের বিয়ের ছবি এখন আর কোনো প্রয়োজন নেই। তাই ফটোগ্রাফারকে তিনি যে পারিশ্রমিক দিয়েছিলেন সেটিও ফেরত পাওয়া উচিত। সম্প্রতি এমনি উদ্ভট কাণ্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন দক্ষিণ আফ্রিকার এক তরুণী।
.png)
ল্যান্স রোমিও নামক সেই ফটোগ্রাফার সম্প্রতি তার টুইটারে নারীর সঙ্গে হোয়াটসঅ্যাপ কসভারসেশনের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। সেখানে ওই নারী তার বিয়ের ফটোশুটের চার বছর পর ফটোগ্রাফারকে দেওয়া পারিশ্রমিক ফেরত চেয়েছেন।
আরো পড়ুন>> যে মামলায় ইমরান খানকে গ্রেফতার দেখানো হলো
প্রথমে রোমিও ভেবেছিলেন নারীটি মনে হয় রসিকতা করছেন। কিন্তু কথোপকথনটি এগিয়ে যাওয়ার সাথে সাথে তিনি বুঝতে পারেন পারিশ্রমিক ফেরত পাওয়ার বিষয়ে নারীটি খুব সিরিয়াস।
তার দাবি যেহতু তাদের বিচ্ছেদ হয়েছে তাই ছবি তোলার পেছনে ব্যয় করা অর্থ ফেরত পাওয়ার দাবিদার তিনি। ফটোগ্রাফার রোমিও তার অনুরোধ প্রত্যাখ্যান করে বলেন, ‘আমার জীবন একটা সিনেমা। আপনি আর নতুন কোনো নাটক করতে পারেন না।’
এমনকি ওই নারী ব্যক্তিগতভাবে ফটোগ্রাফারকে দেখা করার প্রস্তাবও দিয়েছিলেন, কিন্তু ফটোগ্রাফার প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন এবং তাকে তার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
তার এই টুইটারে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন টুইটার ব্যবহারকারীরা। কেউ বলছে অবিশ্বাস্য, কেউ বলছেন মহিলাটি চরম রসিক আবার কেউ বলছেন মহিলাটি কী বোকা নাকি মূর্খ, নাকি উভয়ই। এমন ঘটনায় বিভিন্ন মন্তব্য জুড়ে দিচ্ছেন নেটিজেনরা।
সূত্র: টুইটার