ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিশ্ববাজারে বেড়েই চলছে জ্বালানি তেলের দাম

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৯, ৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববাজারে বেড়েই চলছে জ্বালানি তেলের দাম
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে ১০০ ডলার ছুঁইছুঁই। ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন জাতীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস কোম্পানি আরামকোর কয়েকটি স্থাপনায় ইয়েমেনে হুতি বিদ্রোহীরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সাম্প্রতিক দুই পক্ষের হামলা-পাল্টা হামলার ঘটনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে ১০০ ডলার ছুঁইছুঁই।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত আন্তর্জাতিক ফিউচারস বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৯৯ ডলারে লেনদেন হয়েছে।

Advertisement

ইয়েমেনের রিয়াদ-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সশস্ত্র সংঘাত তীব্র হওয়ার পাশাপাশি সৌদির কৌশলগত তেল অবকাঠামোতে সরাসরি হামলা তেলের বিশ্ববাজারে এই অস্থিরতা তৈরি করেছে।

এর আগে, সোমবার ব্রেন্ট ক্রুডের দর বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ০৬ ডলারে পৌঁছেছিল। তবে দিনশেষে তা ৯৭ ডলারে স্থির হয়। একই সময়ে মার্কিন টেক্সাসের মানদণ্ড অক্টোবর ডেলিভারির ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড অয়েল ফিউচারস দরপ্রতি ৯৪ দশমিক ৪৭ ডলারে লেনদেন হয়।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক উত্তেজনার কোনো মীমাংসা না হওয়া এবং হুতি গোষ্ঠীর ধারাবাহিক সামরিক তৎপরতায় আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় জ্বালানির দাম ক্রমেই ঊর্ধ্বমুখী হচ্ছে।

এদিকে, লোহিত সাগরের উপকূলীয় এলাকায় সাম্প্রতিক কয়েক দিনের সংঘর্ষে ৩০০ জনের বেশি মানুষ নিহত এবং শত শত পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলে জানা গেছে। বাব আল-মান্দাব প্রণালির আশপাশের এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে হুতিরা।  সূত্র: আলজাজিরা

ডেইলি-বাংলাদেশ/DB-N-04
লিংক সফলভাবে কপি হয়েছে!