ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদেশি নম্বর থেকে কল করা ৭ চাদাবাঁজ গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৩, ৮ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি নম্বর থেকে কল করা ৭ চাদাবাঁজ গ্রেপ্তার
চাঁদাবাজি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

বিদেশি নম্বর থেকে ফোন করে চাঁদাবাজি চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। ৭ সেপ্টেম্বর মধ্যরাত থেকে অভিযান চালিয়ে জেলার হাটহাজারী, নগরের বায়েজিদ বোস্তামী ও খুলশী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি গণমাধ্যমে জানান চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মাসুদ আলম। তিনি বলেন, এই চক্রটি  ডেভিড ইমন, বড় সাজ্জাদ, রায়হানসহ পরিচিত সন্ত্রাসীদে নাম ব্যবহার করে চাঁদাবাজি করে আসছিল। 

গ্রেপ্তারকৃতরা হলেন আহমদুল্লাহ প্রকাশ মাসুম মেম্বার (৪০), আহমদ রেজা শাকিল (২৫), মো. মানিক (৪০) ও নুরুল আলম (৪০),  কামরুল হাসান প্রকাশ সাগর (২৫), রিকু (২৫), মো. তরিকুল ইসলাম ওরফে রোহিত (২০)।

Advertisement

পুলিশ সুপার বলেন, তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। 

খোঁজ নিয়ে জানা গেছে, হাটহাজারীর আমানবাজার এলাকার এক চিকিৎসককে বিদেশি নম্বর থেকে ফোন করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। একইভাবে বড়দিঘীর পাড় এলাকার এক ব্যবসায়ীকেও বিদেশি নম্বর ব্যবহার করে চাঁদা দাবি ও ভয়ভীতি দেখানো হয়।

গ্রেপ্তারকৃতরা নিজেদের পরিচয় গোপন রেখে বিদেশি নম্বর ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে চাঁদাবাজি করতেন। টার্গেট ব্যক্তিদের সম্পর্কে আগে তথ্য সংগ্রহ করে পরে ডেভিড ইমন, কালা মোবারক, বড় সাজ্জাদ ও রায়হানের মতো পরিচিত সন্ত্রাসীদের নাম ব্যবহার করে ভয় দেখানো হতো।

ডেইলি-বাংলাদেশ/DB-M-02
লিংক সফলভাবে কপি হয়েছে!