ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫২, ৮ সেপ্টেম্বর ২০২৬
লালমোহনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
লালমোহনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের আলোচনা সভায় উপস্থিত অতিথিরা। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহন উপজেলায় নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। 

মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে প্রথমে একটি পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।

পদযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক। 

Advertisement

এ সময় বক্তারা বলেন, একটি শিক্ষিত ও সচেতন সমাজই পারে নিরক্ষরতার অভিশাপ থেকে দেশকে মুক্ত করতে। সমাজের শিক্ষিত ও সচেতন মানুষকে নিরক্ষরতা দূরীকরণে উদ্যোগী হতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা সম্ভব।

লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি মো. ছাদেক মিয়া জান্টু, প্রেসক্লাবের সভাপতি সোহেল আজিজ শাহীন, উপজেলা জাসাসের সভাপতি আজাদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি হাফেজ রাশেদুল ইসলাম, বিজেপির সেক্রেটারি আব্দুর রব সোহাগসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/DB-M-02
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!