ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দিল্লির মেট্রোতে তরুণীর নাচ ভাইরাল (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:০৪, ২ মে ২০২৩
দিল্লির মেট্রোতে তরুণীর নাচ ভাইরাল (ভিডিও)
ছবি: সংগৃহীত

ভারতের দিল্লির মেট্রোতে এক তরুণীর নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ঐ তরুণীর পাঞ্জাবি গানের সঙ্গে ডান্সের ভিডিও দেখে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি শেয়ার করে ঐ তরুণী লিখেছেন, আমি জানি এটা করার অনুমতি নেই, কিন্তু আমি প্রথমবার দিল্লি মেট্রোতে এটি করেছি।

ভিডিওতে দেখা যায়, একটি মেট্রোতে এক তরুণী নিচে ক্যামেরা রেখে নাচ করতে শুরু করেন। তার পরনে ছিল লাল রঙের ফুল হাতা টপ এবং স্কার্ট। সঙ্গে তিনি কালো রঙের ফুল মোজা এবং উঁচু হিলের জুতো পরেছিলেন। তাকে নাচতে দেখে পাশে দাঁড়িয়ে থাকা অন্য এক তরুণীও সেই ভিডিওতে হায় দেন।

Advertisement

এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। কেউ কেউ তার নাচ পছন্দ করেছে এবং তার আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন। অনেকে বিরক্তি প্রকাশ করেছেন এবং পরামর্শ দিয়েছে যে, নিয়ম লঙ্ঘনকারীদের ওপর দিল্লি মেট্রোরেল করপোরেশনের জরিমানা আরোপ করা উচিত।

ভিডিওটি দেখতে <<<এখানে>>> ক্লিক করুন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ভাইরাল
লিংক সফলভাবে কপি হয়েছে!