বুধবার সন্ধ্যা ৭টায় গানটি অন্তর্জালে অবমুক্ত করা হয়। গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী তাবিব মাহমুদ। শুভ্র রাহার সংগীতায়োজনে গানটির কথা লিখেছেন শিল্পী নিজেই।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন বুবলী। যেখানে দেখা যায় সাদা শার্ট আর কালো প্যান্ট পরে একটি রকিং চেয়ারে বসে গানটির সঙ্গে নাচছেন। গানের শেষ অংশে ‘কথা আছে কথা আছে, আমার কিছু কথা আছে’ লাইনে ঠোঁটও মিলান তিনি।
.png)
‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমায় শাকিব-বুবলী ছাড়াও বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রত প্রমুখ।