ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যে কারণে উইকিপিডিয়া নিষিদ্ধ করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪২, ৪ ফেব্রুয়ারি ২০২৩
যে কারণে উইকিপিডিয়া নিষিদ্ধ করল পাকিস্তান
শেহবাজ শরীফ - ফাইল ছবি

ধর্মদ্রোহ বিষয়ক বিতর্কিত প্রবন্ধ না সরানোয় ইন্টারনেটের মুক্ত জ্ঞানকোষ উইকিপিডিয়া নিষিদ্ধ করেছে পাকিস্তান।

শনিবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান টেলিকম অথরিটি (পিটিএ) হুঁশিয়ারি দিয়েছিল যে ৪৮ ঘণ্টার মধ্যে ধর্মদ্রোহ বিষয়ক প্রবন্ধ দ্রুত না সরালে সেদেশে নিষিদ্ধ করা হবে উইকিপিডিয়াকে। সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ায় উইকিপিডিয়া ব্লক করে দেয়া হয়েছে।

Advertisement

এক টুইট বার্তায় পিটিএ থেকে বলা হয়েছে, “উইকিপিডিয়াকে ধর্মদ্রোহ বিষয়ক প্রবন্ধ সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই বিষয় তারা সরাতে ব্যর্থ হয়েছে। শুধু তাই-ই নয়, পিটিএ’র নির্দেশকে ইচ্ছাকৃতভাবে অমান্য করেছে। ৪৮ ঘণ্টা সময় দেওয়ার পরেও ধর্মদ্রোহ বিষয়ক প্রবন্ধ তুলে না নেওয়ায় নিষিদ্ধ করা হল উইকিপিডিয়াকে।”

আরো পড়ুন>> মিয়ানমার থেকে পশ্চিমাদের কোটি কোটি ডলার মুনাফা

পিটিএ আরো জানিয়েছে, উইকিপিডিয়া এই বিতর্কিত বিষয় কখন সরাচ্ছে তা দেখে সিদ্ধান্ত নেয়া হবে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তোলা উচিত কি না।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এবং ওয়েবসাইটগুলোর উপর কড়া নজরদারি শুরু করেছে পাকিস্তান। শুধু নজরদারিই নয়, বহু ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে পাকিস্তান সরকার।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!