ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রেফারিকে ঘুষি মেরে ৩০ বছর নিষিদ্ধ ফ্রান্স ফুটবলার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪০, ১ ফেব্রুয়ারি ২০২৩
রেফারিকে ঘুষি মেরে ৩০ বছর নিষিদ্ধ ফ্রান্স ফুটবলার
ফাইল ছবি

খেলাধুলার মাঠে আম্পায়ার কিংবা রেফারির সিদ্ধান্তে খেলোয়াড়দের ক্ষেপে যাওয়ার ঘটনা নতুন নয়। প্রায়শই মেজাজ হারিয়ে ফেলেন তারা। এবার মেজাজ হারিয়ে রেফারিকে ঘুষি মেরে বসেছেন ফ্রান্সের এক ফুটবলার। এই কাণ্ডে তার উপর নেমে এসেছে ৩০ বছরের নিষেধাজ্ঞা।

এই ঘটনাকে ফুটবলের ইতিহাসে বিরল ঘটনা হিসেবে ধরা হচ্ছে। কেননা, এখন পর্যন্ত এমন কাণ্ড ফুটবলের ঘটেনি। এই ঘটনা নিয়ে গালফ নিউজ ও এনডিটিভি স্পোর্টস এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ জানুয়ারি ফ্রান্সের ঘরোয়া ফটুবলে ম্যাচ চলাকালীন রেফারিকে ঘুষি মারেন ওই খেলোয়াড়। ফলে শাস্তি স্বরূপ তাকে ৩০ বছরের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়। তবে গণমাধ্যমে সেই খেলোয়াড়ের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। 

Advertisement

জানা যায়, দেশটির লোরিয়েত কাপে গাতিনায়েস অ্যাতেত স্পোর্টিভা ও অলিভেত ক্লাবের মধ্যকার ম্যাচে ফাউল করে বসেন ওই খেলোয়াড়। ফাউলের ঘটনায় স্বাভাবিকভাবেই ওই খেলোয়াড়কে লাল কার্ড দেখান রেফারি বুরাক তাসের। 

লাল কার্ডের ঠিক পরমুহূর্তেই ঘটে যায় এক অভাবনীয় ঘটনা। সিদ্ধান্ত মেনে নিতে না পেরে রেফারির মুখে ঘুষি মারেন সেই ফুটবলার। এ ঘটনায় আহত হয়ে মাঠ ছাড়েন বুরাক তাসের। পরে লোরিয়েত জেলার ফুটবল কমিটি ওই ফুটবলারকে ৩০ বছরের জন্য নিষিদ্ধ করে।

এই ঘটনায় শাস্তির খাঁড়া শুধু খেলোয়াড়ের উপর দিয়েই যায়নি। তার ক্লাব গাতিনায়েস অ্যাতেত স্পোর্টিভাকেও জরিমানা গুনতে হয়েছে। ক্লাবটিকে ১ হাজার ১০০ ইউরো জরিমানার পাশাপাশি আগামী তিন বছরের জন্য লোরিয়েত কাপে নিষিদ্ধ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!