ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

সিইও হিসেবে চাপ কমাতে মার্ক জাকারবার্গ কী করেন? জেনে নিন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৬:১৫, ১০ সেপ্টেম্বর ২০২২
সিইও হিসেবে চাপ কমাতে মার্ক জাকারবার্গ কী করেন? জেনে নিন
ফাইল ছবি

ঘুম থেকে উঠে মোবাইলের স্ক্রিনে তাকানো বন্ধ করেছেন ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ। কারণ, সকালে ঘুম থেকে উঠে মোবাইলের দিকে তাকানো মানেই নাকি– কেউ একজন পেটে ঘুষি মারছে বলে মনে হয় তার! এ কারণে  এর পরিবর্তে সকালে ব্যায়ামে মনোনিবেশ করেন মার্ক জাকারবার্গ।

সম্প্রতি‘দ্য জো রোগান এক্সপেরিয়েন্স’ পডকাস্টে মার্ক জাকারবার্গ জানিয়েছেন, বড় একটি প্রতিষ্ঠানের সিইও হিসেবে যে দায়িত্বের বোঝা, সকালে ঘুম থেকে উঠে ঘন্টাখানেক বা তার বেশি সময় ব্যায়াম করলে তা কিছুটা কম মনে হয়।

জাকারবার্গ জানিয়েছেন, সকালে ঘুম থেকে উঠে ফোনে তিনি হাজারো ম্যাসেজ-মেইল জমা দেখেন। সেগুলো খুব একটা সুখবর যুক্ত ম্যাসেজ নয়। কারণ, ভালো খবরগুলো তাকে সরাসরি জানানো হয়। সকালের সুখহীন অনুভূতি কাটিয়ে উঠতে জাকারবার্গ ব্যায়ামে মনোনিবেশ করেন। তবে তিনি দৌড়ানোর মতো ব্যয়াম করেন না। কারণ, দৌড়ানোর সময় অনেককিছু চিন্তা করার সময় পাওয়া যায় না। জাকারবার্গ জানিয়েছেন, এখন তিনি মিক্সড মার্শাল আর্ট চর্চা নিয়ে ব্যস্ত। 

Advertisement

ফেসবুকের অন্যতম এই প্রতিষ্ঠাতা জানিয়েছেন, এমন কাজ আছে যেখানে শুধু শারীরিক নয়, বুদ্ধিবৃত্তিকভাবেও নিজেকে যুক্ত রাখা যাবে। সেটা হলো মিক্সড মার্শাল আর্ট। কারণ, এখানে এক সেকেন্ডের জন্য মনোযোগ সরালেই অন্যের আঘাতে পড়ে যেতে হয়। সেজন্য তার কাছে সকালবেলার ব্যায়ামের ক্ষেত্রে এটাকেই গুরুত্বপূর্ণ মনে হয়।

সূত্র: ইনসাইডার

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!