ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হুমকি দিতে গিয়ে লাশ হলেন একাধিক মামলার আসামি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩০, ২১ এপ্রিল ২০২০
হুমকি দিতে গিয়ে লাশ হলেন একাধিক মামলার আসামি
নিহত ভিপি রাজিব

নারায়ণগঞ্জের ফতুল্লায় মামলা তুলে নিতে হুমকি দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় একাধিক মামলার এক আসামি নিহত হয়েছেন।

সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত ভিপি রাজিব ফতুল্লার পাগলার বউবাজার এলাকার হাসু তালুকদারের ছেলে। তিনি কুতুবপুরের সন্ত্রাসী মিরু বাহিনীর অন্যতম সদস্য। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ২০১৬ সালে পাগলা জেলেপাড়ায় কাউছার নামে একজনকে মারধর করেন রাজিব ও তার সহযোগীরা। ওই ঘটনায় মামলা হয়। সেই মামলা তুলে নিতে সোমবার বিকেলে কাউছারের বাড়িতে গিয়ে চাপ সৃষ্টি করেন রাজিবসহ তার লোকজন। এ সময় কাউছারের লোকজন তাদের ধাওয়া করে। একপর্যায়ে সবাই পালিয়ে গেলে রাজিবের ওপর হামলা চালান তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজিব মারা যান।

Advertisement

তিনি আরো জানান, এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। এছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!