ঢাকা,  বৃহস্পতিবার   ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হটলাইনের অভিযোগে দুদকের অভিযান

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৪০, ২৯ জানুয়ারি ২০২০
হটলাইনের অভিযোগে দুদকের অভিযান
ছবি : ডেইলি বাংলাদেশ

হটলাইনে অভিযোগ পেয়ে ঝালকাঠি সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসিতে) অভিযান চালিয়েছে দুদক।

মঙ্গলবার দুপুরে ঝালকাঠি শহরতলীর বিকনা এলাকার টিটিসি ভবনে দুদক বরিশাল কার্যালয়ের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

তবে তদন্তের স্বার্থে কোনো কথা বলতে রাজি হননি দুদক বরিশাল কার্যালয়ের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান।

Advertisement

এর আগে ঝালকাঠি টিটিসিতে বিদেশগামী শিক্ষার্থীদের প্রশিক্ষণে অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন বিষয় নিয়ে আউট সোর্সিংয়ের এক কর্মচারীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছিলো জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

ঝালকাঠি সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাদেকা সুলতানা বলেন, আমি যে কোয়ার্টারে থাকি তার ভাড়া দেই কিনা এবং কেনা কাটার হিসেব চেয়েছে তারা। আমি সব বাজেট ও কেনাকাটার কাগজপত্র তাদের দিয়েছি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!