ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হোটেলে মিলল শ্রমিকের ঝুলন্ত মরদেহ

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৯, ১৬ ফেব্রুয়ারি ২০২০
হোটেলে মিলল শ্রমিকের ঝুলন্ত মরদেহ
ফাইল ছবি

পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারায় হোটেল থেকে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে ধাক্কামারা ইউপির ঘাটিয়াপাড়া সিএমবি মোড়ের আমিনুল ইসলামের হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিলন হোসেন একই ইউপির তেলিপাড়া এলাকার ভ্যানচালক মো. আব্দুস সালামের ছেলে।

সদর থানার এসআই রফিক জানান, সকালে হোটেল খুলতে যান আমিনুলের ছোট ভাই ইদ্রিস। এ সময় ভেতরে মিলনকে ঝুলতে দেখে তিনি স্বজনদের জানান। পরে স্বজনরা ও স্থানীয়রা পুলিশে খবর দেয়।

তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!