ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

[ স্বাস্থ্যকথা ]

মাত্রাতিরিক্ত চা পানে মারাত্মক বিপদ 

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৭, ২২ এপ্রিল ২০১৯
মাত্রাতিরিক্ত চা পানে মারাত্মক বিপদ 
ছবি: সংগৃহীত

সারাদিনে অন্তত ৮ থেকে ১০ কাপ চা না খেলে চলেনা এমন অনেকেই আছেন! আবার সারা দিনে একবারও চা খাননা, এমন মানুষের সংখ্যাটা বোধ হয় হাতে গোনা কয়েকজন। দুধ চা হোক বা আদা দেয়া সুগন্ধী পাতার লাল চা, চায়ের নেশাটা কম-বেশি প্রায় সকলেরই রয়েছে। কিন্তু জানেন কি, মাত্রাতিরিক্ত চা খাওয়ার অভ্যাস ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। চলুন তবে জেনে নেয়া যাক মাত্রাতিরিক্ত চা খাওয়ার অভ্যাস কোনো কোনো মারাত্মক রোগের ঝুঁকি বাড়াতে পারে-

১. অতিরিক্ত মাত্রায় চা খেলে পুরুষদের প্রস্টেট ক্যান্সার বা মূত্রথলির ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।

২. চা হার্টের জন্য বেশ ক্ষতিকর। তাই হার্টের সমস্যা থাকলে যতটা সম্ভব কম চা খাওয়াই ভাল।

৩. গর্ভবতী নারীদের চা-কফি সম্পূর্ণ এড়িয়ে চলাই ভাল। কারণ, এর মধ্যে থাকা ক্যাফেইন গর্ভস্থ ভ্রুণের ক্ষতি করতে পারে। ফলে বাড়তে পারে অবাঞ্ছিত গর্ভপাতের ঝুঁকি।

৪. চায়ে থাকা থিওফাইলিন নামের রাসায়নিক পরিপাকের স্বাভাবিক প্রক্রিয়ায় বাঁধার সৃষ্টি করে। তাই অতিরিক্ত মাত্রায় চা খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে যেতে পারে।

৫. অতিরিক্ত মাত্রায় চা খেলে চায়ে থাকা ক্যাফেইনের প্রভাবে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে এবং বাড়তে পারে অনিদ্রার সমস্যা।

৬. চায়ের মধ্যে থাকা ক্যাফেইন এক দিকে যেমন উদ্দীপনা বাড়াতে সাহায্য করে, তেমনই অতিরিক্ত চা খেলে তা উৎকণ্ঠা, উদ্বেগ আর শারীরিক অস্থিরতা বেড়ে যেতে পারে।

ডেইলি বাংলাদেশ/এএ/জেএমএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!