ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

[ স্বাস্থ্যকথা ]

ভারোত্তলন বাড়াবে আয়ু!

আঁখি আক্তার
প্রকাশিত: ১৩:১৩, ২২ এপ্রিল ২০১৯
ভারোত্তলন বাড়াবে আয়ু!
ছবি: সংগৃহীত

নিয়ম করে ভারোত্তলনে দীর্ঘায়ু পাওয়া সম্ভব! স্বভাবতই ৪০ বছর বয়সের পর পেশী শক্তি হ্রাস পায়। কিন্তু শরীরের উপরের ও নিচের অংশের জন্য একাধিক ব্যায়াম রয়েছে যা পেশীর শক্তি বাড়ায়। সম্প্রতি একটি নতুন গবেষণায় দেখা গিয়েছে, পেশী শক্তি দীর্ঘ জীবন পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। লিসবনে ইউরোপ্রিভেন্ট ২০১৯-এ উপস্থাপিত গবেষণায় বলা হয়েছে যে, গতি তৈরি করা এবং গতিবিধি সমন্বয় করার ক্ষমতার উপর শক্তি নির্ভর করে।

ব্রাজিলের রিও ডে জেনিরোর এক্সারসাইজ মেডিসিন ক্লিনিকের অধ্যাপক ও গবেষক লেখক ক্লাউডিও গিল আরাউজো বলেন, “বেশি বয়সে একটি চেয়ার থেকে উঠানো এবং বলে লাথি মারার জন্য পেশী জোরের চেয়ে পেশীর শক্তির প্রয়োজন বেশি। তবে বেশিরভাগ ভারত্তোলন ব্যায়ামগুলিতে পেশীর জোর বাড়ানোতেই নজর দেয়া হয়।” গবেষণায় দেখা যায়, পেশী শক্তি আছে এমন মানুষ দীর্ঘদিন বেঁচে থাকেন। 

গবেষণার জন্য দলটি ৪১ থেকে ৮৫ বছর বয়সী ৩ হাজার ৮৭৮ জন ক্রীড়াবিদ নন এমন মানুষদের উপর পরীক্ষা চালান। ২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত এদের পেশীর শক্তির নানা পরীক্ষা নিরীক্ষা চলে। অংশগ্রহণকারীদের গড় বয়স ছিল ৫৯ বছর। পাঁচ শতাংশ মানুষ ছিলেন যাঁদের বয়স ৮০ বছরের বেশি ছিল। এবং ৬৮ শতাংশই ছিলেন পুরুষ।

পুরুষ এবং মহিলাদের আলাদা করে বর্ধিত ওজন তোলার দুই-তিনটি প্রচেষ্টার পরে অর্জিত সর্বোচ্চ মানটি পেশী শক্তি এবং শরীরের ওজন এই দুই বিষয়ের প্রেক্ষিতে মাপা হয়। গবেষণার মতে, সাড়ে ছয় বছর গবেষণার পরে মাঝামাঝি একটা সময়ে ২৪৭ জন পুরুষ (১০ শতাংশ) এবং ৭৫ জন নারী (৬ শতাংশ) মারা যান। ৪০ বছর বয়সের পরে পেশী শক্তি হ্রাস পায়। আরাউজো বলেন, “আমরা দেখিয়েছি যে শক্তি মৃত্যুর সমস্ত কারণের সঙ্গে দৃঢ়ভাবে সম্পর্কিত। কিন্তু শরীরের উপরের ও নিচের অংশের জন্য একাধিক ব্যায়াম রয়েছে যা পেশীর শক্তি বাড়ায়। তবে এমন ওজন নেবেন না যা ওঠাতেই পারবেননা।"

ডেইলি বাংলাদেশ/এএ/জেএমএস 

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!