কাঁচা না ভাজা, কীভাবে বাদাম খেলে মিলবে উপকার?
স্বাস্থ্যের জন্য উপকারী একটি খাবার হচ্ছে বাদাম। যা শরীরে শক্তি যোগায়, সঙ্গে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। চিনা বাদাম দামে সস্তা ও সহজলভ্য হওয়ায়, এর চাহিদা বেশি। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা সকালে এক মুঠো জলে ভেজানো কাঁচা বাদাম খেয়ে থাকেন।
তবে চিনা বাদাম কাঁচা নাকি ভাজা খেলে বেশি উপকার পাওয়া যাবে? এই প্রশ্ন অনেকেরই। চলুন তবে এই বিষয়ে বিস্তারিত জেনে নেয়া যাক-
গবেষকরা দেখেছেন, যারা নিয়মিত কাঁচা বাদাম খেয়ে থাকেন, তাদের শরীরে নানা পুষ্টিকর উপাদান প্রবেশ করে। তার প্রভাবে কমে রোগ প্রতিরোধ ক্ষমতা। কাঁচা বাদামের পুষ্টিগুণ হাড়ের জোর বাড়ায়। পাশাপাশি, মস্তিষ্কের ক্ষমতা বাড়ায়, ক্যান্সারের আশঙ্কাও দূরে রাখে।
কাঁচা বাদামে থাকে ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিনের মতো নানা উপাদান। এসব মিলে কাজের ক্ষমতাও বাড়ায়। রোজ যদি অল্প করে কাঁচা বাদাম খাওয়া যায়, তাহলে কর্মক্ষমতা এক বারে অনেকটা বেড়ে যেতে পারে।
ভাজা বাদাম খেলে কী এসব পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়?
গবেষকদের মতে, ভাজা বাদামেও মিলবে উপকারিতা। ভাজা বাদামে থাকে ভালো কোলেস্টেরল। সঙ্গে থাকে প্রোটিন এবং ফাইবার। তাই ভাজা বাদাম খেলে হজমের ক্ষমতা দূর হয়। রক্তের শর্করার মাত্রা এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ভাজা বাদাম খেলে দাঁতের ক্ষয়ও কমে।