ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ স্বাস্থ্যকথা ]

প্রতিদিন পাউরুটি খেলে শরীরের যেসব মারাত্মক সমস্যা হতে পারে

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১১:৫৫, ২ ফেব্রুয়ারি ২০২১
প্রতিদিন পাউরুটি খেলে শরীরের যেসব মারাত্মক সমস্যা হতে পারে
পাউরুটি খেলে হতে পারে শারীরিক নানান সমস্যা

সকালের নাস্তায় কিংবা টিফিনে অনেকেই পাউরুটি খেয়ে থাকেন। পাউরুটির টোস্ট, স্যান্ডউইচ কিংবা জ্যাম বা মাখন লাগিয়ে খেতে পছন্দ করেন ছোট বড় সবাই। তবে জানেন কি? অতিরিক্ত পরিমাণে পাউরুটি খেলে তা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। এর ফলে শরীরে বেশ কিছু মারণ রোগ শরীরে বাসা বাঁধতে শুরু করে। 

চলুন জেনে নেয়া যাক অতিরিক্ত পাউরুটি খেলে শরীরে কী কী ক্ষতি হতে পারে- 

ব্লাড সুগার বাড়িয়ে দেয়
প্রতিদিন পাউরুটি খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়, যার ফলে ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ে। আর ডায়াবেটিস হওয়া মানে, তার সঙ্গে আরো অনেক রোগ তৈরি হওয়া। হাই ব্লাড প্রেসারের সমস্যাও বাড়ে।

মানসিক অবসাদ বাড়িয়ে তোলে
আমেরিকান জার্নাল অফ ক্লিনিকাল নিউট্রিশন-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, পাউরুটি খাওয়ার ফলে আমাদের শরীরে অনেক পরিবর্তন হয়, ফলে বিশেষ কিছু হরমোনের ক্ষরণও বেড়ে যায়। এই কারণে মানসিক অবসাদ-এর মতো সমস্যাও অনেক গুণ বাড়ে।

শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়ে 
গবেষণায় দেখা গিয়েছে, পাউরুটি বা ময়দা দিয়ে প্রস্তুত কোনও খাবার নিয়মিত খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা অনেকটাই বাড়ে। আর কোলেস্টেরল বৃদ্ধি পেলে হার্টের নানা সমস্যার ঝুঁকি বাড়বে।

পেট ভরালেও এতে পুষ্টি নেই 
পাউরুটি খেলে খিদে হয়তো মেটে, কিন্তু শরীর সঠিক পুষ্টি পায় না। আপনার সন্তান যদি ক্ষুধার্ত অবস্থায় প্রতিদিন পাউরুটি খায় তবে সে অপুষ্টির শিকার হতে পারে। 

ওজন বেড়ে যায়
গবেষণা অনুযায়ী, পাউরুটি খাওয়ার পর শর্করার মাত্রা বৃদ্ধি পায় এবং কার্বোহাইড্রেটের পরিমাণ বাড়তে থাকে। এর ফলে ওজনও বাড়তে শুরু করে। 

ডেইলি-বাংলাদেশ/কেএসকে
লিংক সফলভাবে কপি হয়েছে!