ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ ফিচার ]

বরফের পর্বতে খোঁজ মিলল প্রায় ৫৩০০ বছর পুরনো মানবদেহ

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৩:০৮, ৯ আগস্ট ২০২০
বরফের পর্বতে খোঁজ মিলল প্রায় ৫৩০০ বছর পুরনো মানবদেহ
ওটজি দ্য আইসম্যান; ছবিঃ সংগৃহীত

পর্বতারোহন কেবল একটি খেলা নয়, এটি একটি শখও। চলার পথে মানুষ অনেক সুন্দর জিনিস খুঁজে পায়। তবে কেউ যদি চলার পথে কোনো মৃতদেহ খুঁজে পায় তবে তার কেমন অনুভব হতে পারে?

হেলমুট এবং এরিকা সাইমন নামের দুই পর্বতারোহী এমন ঘটনার মুখোমুখি হয়েছিলেন। তারা অস্ট্রো-ইতালীয় আল্পস পর্বতে আরোহন করতে গিয়ে  এক ব্যক্তির মৃতদেহ আবিস্কার করে।

প্রাচীনতম সংরক্ষিত মানব

মৃতদেহটি এমন একজন ব্যক্তির মতো দেখাচ্ছিলো যে সম্প্রতি মারা গেছেন। কারণ তার শরীরের নিচের অংশটি হিমায়িত ছিল। তাকে এক দুর্ভাগ্য পর্বতারোহীর মতো দেখাচ্ছিলো যিনি সম্প্রতি মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছেন।

সুতরাং তারা এটি কর্তৃপক্ষকে জানানোর সিদ্ধান্ত নেন। তখন পর্যন্ত তারা জানতেন না যে তারা এক ঐতিহাসিক বিষয় আবিষ্কার করে ফেলেছেন।

পরে মৃতদেহটি ইন্সব্রুক অস্ট্রিয়াতে মেডিকেল পরীক্ষকের কার্যালয়ে নিয়ে এসে পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফল দেখায় যে, এটি কমপক্ষে চার হাজার বছর পুরনো ছিল। দেহটি ছিল প্রাচীনতম সংরক্ষিত মানবের যিনি ৩৩৫০ থেকে ৩১০০ খ্রিস্টপূর্বের মধ্যে মারা গিয়েছিলেন। সে হিসেবে এটি প্রায় ৫৩০০ বছরের বেশি পুরনো।

ইন্সব্রুক অস্ট্রিয়াতে মেডিকেল পরীক্ষকের কার্যালয়ে পরীক্ষা করা হচ্ছে

পরবর্তীতে এটিকে ‘ওটজি দ্য আইসম্যান’ নামকরণ করা হয়। পরবর্তীতে আরো তদন্তে জানা গেছে যে, তার দেহের চারপাশে পঞ্চাশটি ট্যাটু ছিল। তাছাড়া বসন্ত বা গ্রীষ্মের দিকে তার মৃত্যু হয়েছিলো।

ডেইলি বাংলাদেশ/জেএইচএফ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!