ঢাকা,  সোমবার   ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ বিনোদন ]

মিমির সত্যিই বিয়ে: কার্ডের পর প্রকাশ্যে এলো রেজিস্ট্রির তারিখ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:৫১, ১৭ নভেম্বর ২০২৬
মিমির সত্যিই বিয়ে: কার্ডের পর প্রকাশ্যে এলো রেজিস্ট্রির তারিখ
ছবি: সংগৃহীত

টালিউড ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেত্রীদের একজন মিমি চক্রবর্তী। জীবনের ৩৭ বসন্তে এসেও এখনো সিঙ্গেল রয়ে গেছেন তিনি। ফলে এ নিয়ে বিভিন্ন সময় আলোচনা ও শিরোনামে উঠে এসেছেন। কিন্তু এবার সেই চর্চা যেন একধাপ এগিয়ে। সরাসরি বিয়ের কার্ড ও রেজিস্ট্রি ম্যারিজের দিনক্ষণ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

এরই মধ্যে নাকি নতুন জীবনের যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী মিমি। পাত্র ইন্ডাস্ট্রির কেউ নন। ছেলে দীর্ঘদিনের বন্ধু সিদ্ধার্থ, পেশায় ভারতীয় নৌ সেনার একজন অফিসার।

গত ১২ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় মিমির বিয়ের কার্ড প্রকাশ্যে আসে। সেখানে নব বিবাহিত দম্পতির সঙ্গে বিয়ের মন্ডপে তিন সারমেয়কে বসে থাকতে দেখা যায়। আর অভিনেত্রীকে যে আগে থেকেই একজন পশুপ্রেমিক, সেটি সবারই জানা। তারই ছোঁয়া রেখেছেন নিজের বিয়ের কার্ডে।

টালি তারকার বিয়ের কার্ডের ছবি ভাইরাল হওয়ার রেশ কাটিয়ে ওঠার আগেই, এবার সামনে এল তার রেজিস্ট্রি ম্যারিজের দিনক্ষণ। সূত্রের বরাতে বলা হয়েছে, আগামী ২৬ নভেম্বর মিমি ও সিদ্ধার্থের আইনি বিয়ে হবে। আর ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়বেন তারা। তবে এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেননি মিমি।

এদিকে এমনটাও জানা গেছে, বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন মিমি। শপিং থেকে শুরু করে সব কাজ পুরোদমে চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!