লাইক নিয়ে নতুন বিতর্ক কৃতির ইনস্টাগ্রামে
বলিউড অভিনেত্রী কৃতি স্যানন রাখি বন্ধনের একটি বিজ্ঞাপনে অভিনয় করে ছোট পোশাকের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন। এবার সেই বিতর্কের মধ্যেই তার পছন্দ করা একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।
কৃতি যে পোস্টটি লাইক করেছেন, সেখানে লেখা ছিল ‘এই দেশে একজন অভিনেত্রী উৎসবের বিজ্ঞাপনে ক্লিভেজ দেখালে যতটা ক্ষোভ তৈরি হয়, ধর্ষণ, যৌন নির্যাতন, ঘরের সহিংসতা ও যৌতুকের কারণে মৃত্যু ততটা ক্ষোভ তৈরি করে না। এটি আমাদের অগ্রাধিকার সম্পর্কে অনেক কিছু বলে।’
কৃতির ইনস্টাগ্রাম লাইক দেওয়ার বিষয়টি সামনে এসেছে দিল্লিতে নারীদের নিরাপত্তা নিয়ে প্রতিবাদের সময়। গত ২১ সেপ্টেম্বর দক্ষিণ দিল্লির আস্থা কুঞ্জ পার্কে ১৭ বছর বয়সী এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার পর ২৩ সেপ্টেম্বর দিল্লি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা নিরাপত্তার দাবিতে রাস্তায় নেমে আসেন।
.png)
এর আগে গত আগস্টে একটি বিজ্ঞাপনে রাখি বন্ধনের প্রচারে অভিনয় করেন কৃতি। বিজ্ঞাপনে তাকে ভাই ও পোষা কুকুরের সঙ্গে রাখি বন্ধন উদযাপন করতে দেখা যায়। সেখানে তার পোশাক নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়। পরে কর্মীদের নিরাপত্তার কথা বলে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়।