[ বিনোদন ]
২০ বছর পর আবারো বেন এবং জেনিফারের বাগদান
ছবি: সংগৃহীত
২০ বছর আগে প্রথমবারের মতো বাগদান সেরেছিলেন তারা। ২০০২ সালের সেই বাগদানের পর বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন। তবে বিয়ে করার বদলে জেনিফার ও বেন ঘোষণা দিয়েছিলেন বিচ্ছেদের।
বিচ্ছেদের পর জেনিফার ও বেন দু’জনেই আলাদা আলাদা সঙ্গীকে বিয়ে করেছেন। দু’জনেরই সংসার ভেঙেছে। আবারো এক হয়েছেন তারা। সম্প্রতি দ্বিতীয়বারের মতো বাগদান সেরেছেন হলিউডের আলোচিত বেনিফার জুটি। খবর পিপল সাময়িকীর।
গত বছর নিজের জন্মদিনে সাবেক প্রেমিক হলিউড অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে ফের সম্পর্কে জড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন জেনিফার। ভেনিস চলচ্চিত্র উৎসব, মেট গালা, ‘মেরি মি’ ছবির প্রিমিয়ারে একসঙ্গে হাজির হয়েছিলেন তারা।
জেনিফার লোপেজের প্রতিনিধি পিপল সাময়িকীকে বাগদানের সত্যতা নিশ্চিত করেছেন। পিপল জানিয়েছে, জেনিফারের হাতে বড় আকারের সবুজ রঙের হীরার আংটি দেখা গেছে।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!