ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

চিরকুটের সুমির মা মারা গেছেন

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৬, ১৭ জানুয়ারি ২০২২
চিরকুটের সুমির মা মারা গেছেন
সুমি- ফাইল ছবি

দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুটের গায়িকা, গীতিকার ও সুরকার শারমিন সুলতানা সুমির মা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার ভোরে এই গায়কার মা শেলি খাতুনের মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরে জরায়ু ক্যান্সারে ভুগছিলেন তিনি।

মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করে সুমি সকাল ৭টায় ফেসবুকে লেখেন, ‘আযান পড়ছিল। আমার মা তার ছেলেমেয়ে, নাতি-নাতনির মধ্যে শুয়ে একটু আগে তার শেষ নিঃশ্বাসটা ফেললেন। আমার মা এমন মৃত্যুই চেয়েছিলেন। আল্লাহ তার চাওয়া কবুল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

তিনি আরো বলেন, ‘গত দীর্ঘ চার বছর আমার মা পাখিটা জরায়ূ মুখ ক্যানসারের সঙ্গে  সাহসের সাথে সংগ্রাম করে অবশেষে আজকে হার মানলেন। যে সকল ডাক্তার, নার্স, শুভাকাঙ্ক্ষী এই কঠিন পথটাতে আমাদের পরিবারের পাশে ছিলেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন।’

আরো পড়ুন: প্রতিবেশীর বিরুদ্ধে মানহানি মামলা করলেন সালমান

সুমির মা ও বাবা মকবুল হোসেন দম্পতির পাঁচ মেয়ে ও দুই ছেলে রয়েছে। তাদের মধ্যে সুমী গানের কারণে দেশ জুড়ে ব্যাপক পরিচিতি পান।

প্রসঙ্গত, ২০০২ সালে সমমনা অন্য সদস্যদের নিয়ে ব্যান্ড ‘চিরকুট’ গঠন করেন খুলনায় মেয়ে শারমিন সুলতানা সুমি। এর বাইরে একটি বিজ্ঞাপনী এজেন্সির প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী কর্মকর্তা ও ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছেন সুমী।

ডেইলি-বাংলাদেশ/জেডআর/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!