ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চিরকুট লিখেই ফ্যানের সঙ্গে ফাঁস দিলো প্রেমে ব্যর্থ রাবেয়া

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২২, ১৩ ডিসেম্বর ২০২১
চিরকুট লিখেই ফ্যানের সঙ্গে ফাঁস দিলো প্রেমে ব্যর্থ রাবেয়া
নিহত রাবেয়া

শরীয়তপুরের ডামুড্যায় প্রেমে ব্যর্থ হয়ে চিরকুট লিখে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে। রোববার রাতে ঐ উপজেলার কনেশ্বর ইউনিয়নের সুতলকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাবেয়া ঐ গ্রামের বিল্লাল সরদারের মেয়ে। সোমবার সকালে তার লাশ ও চিরকুট উদ্ধার করে পুলিশ।

চিরকুটে রাবেয়া লিখেছে- আমি রাবেয়া, আমার মৃত্যুর জন্য দায়ী জাকির আর জাকিরের মা, বাবা, বড় ভাই, ভাবি ও বোন। জাকির আমাকে যেমন এই পৃথিবীতে বাঁচতে দেয়নি, আমি তার কঠিন শাস্তি চাই। আমাকে জাকির পৃথিবীতে থাকতে দেয়নি। আমিও চাই না, যে জাকির পৃথিবীতে বাঁচুক। আমি জাকিরের মরণ চাই। সবার কাছে আমার একটা আবেদন আমি জাকিরের কঠিন শাস্তি চাই। আমাকে মরে যেতে বাধ্য করেছে জাকির।

জানা গেছে, রোববার রাতে একসঙ্গে খাবার খেয়ে রাবেয়া ও ফারহানা ঘুমিয়ে পড়ে। হঠাৎ ফারহানা ফ্যানের সঙ্গে কিছু একটা ঝুলতে দেখে চিৎকার দেয়। ঐ সময় পাশের রুম থেকে তার বাবা ফারুক শাহ দৌড়ে এসে রাবেয়ার লাশ ঝুলতে দেখেন। এরপর তিনি পুলিশকে খবর দেন।

ফারুক শাহ বলেন, রাবেয়া আমার বেয়াইয়ের মেয়ে। আমার বাসায় বেড়াতে আসে সে। গতরাতে একসঙ্গে আমরা রাতের খাবার খাই। এরপর সে ঘুমিয়ে পড়ে। আমার মেয়ের চিৎকারে দৌড়ে এসে দেখি রাবেয়া ফ্যানের সঙ্গে ঝুলছে। তার পাশেই একটি চিরকুট লিখে রাখে সে।

ডামুড্যা থানার ওসি শরীফ আহমেদ বলেন, লাশ উদ্ধার করে শরীয়তপুর হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্ত রিপোর্ট এলে পরবর্তী ব্যবস্থা নেব। চিরকুটের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!