ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মায়ের কাছে চিরকুট লিখে ফাঁস দিলেন যুবক

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৫, ২২ ডিসেম্বর ২০২১
মায়ের কাছে চিরকুট লিখে ফাঁস দিলেন যুবক
আবু বকর ওরফে সামসুল: ফাইল ফটো

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ট্রাক স্টেশন এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে এ লাশ উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

মৃত ব্যক্তি মানিকগঞ্জের সিংগাইর থানার কাশেমনগর এলাকার মৃত তালুক আলীর ছেলে আবু বকর ওরফে সামসুল।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত দেড় মাস ধরে সামসুল কালিয়াকৈর উপজেলার ট্রাক স্টেশন এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান দুলাল উদ্দিনের বাসায় ভাড়া নেন। সেখানে ভাড়া থেকে মেসার্স সাহা অ্যান্টারপ্রাইজ নামে একটি সিলিন্ডারবাহী পিকআপ চালাতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার তিনি তার তিন সহযোগীর সঙ্গে এক কক্ষে শুয়ে পড়ে। পরে সবাই ঘুমিয়ে পড়লে রাতের কোনো একসময় তিনি বাইরে থেকে ঐ কক্ষে তালা ঝুলিয়ে দেন।

এদিকে বুধবার গলায় রশি বেঁধে ঝুলন্ত লাশ দেখতে পান। পরে খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় তার পাশ থেকে মাকে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর থানার এসআই শহীদুল ইসলাম জানান, লাশ উদ্ধার ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তবে কেন এ ঘটনা ঘটেছে তার কারণ জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!