ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

বিয়ে করলেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৩, ৩ ডিসেম্বর ২০২১
বিয়ে করলেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা?
ছবি: সংগৃহীত

গোপনে বিয়ে করে ফেললেন ভিকি জৈন এবং অঙ্কিতা লোখান্ডে? শুক্রবার ভিকির ইনস্টাগ্রাম প্রোফাইলের দু’টি ছবি চারদিকে ছড়িয়ে পড়তেই চর্চা শুরু। একটি ছবিতে দেখা যাচ্ছে, দরজার সামনে নাচের ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছেন ভিকি-অঙ্কিতা। মাথায় তাদের ‘মুন্ডাভালিয়া’ (মরাঠি বর এবং কনের মাথায় আড়াআড়ি ভাবে বাঁধা মুক্তার মালা)। 

অনুরাগীদের একাংশের ধারণা হয়েছে, যুগল বোধ হয় বিয়ে করেই ফেলেছেন। কিন্তু এই মুহূর্তে প্রাক-বিবাহের আয়োজনেই এত আড়ম্বরে!

বিয়ের সানাইয়ে বিরতি নেই। মুম্বাইয়ে বিয়ের মরসুম পড়তেই একাধিক তারকা বিয়ের পিঁড়িতে বসছেন। ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফের পরে এবার ভিকি-অঙ্কিতার পালা। আগামী ১৪ ডিসেম্বর চার হাত এক হবে যুগলের। 

চার বছরের প্রেমে এবার আইনি সিলমোহর পড়বে। মুম্বাই শহরেই মোট তিন দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দু’সপ্তাহ আগে থেকেই প্রাক-বিবাহ বিভিন্ন অনুষ্ঠানে মেতে উঠেছেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা এবং তার বর্তমান প্রেমিক ভিকি।

দিন কয়েক আগে নিজের বাড়িতে বান্ধবীদের সঙ্গে ‘ব্যাচেলরেট পার্টি’ (বিয়ের আগে বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা)-তে মেতেছিলেন ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকের ‘অর্চনা’। তারপরে ভিকি এবং অঙ্কিতাকে মুম্বাইয়ের শহরে ঘুরে ঘুরে বিয়ের কার্ড বিতরণ করতে দেখা গিয়েছিল। সাংবাদিকদের মুখোমুখি হতেই তারা বলেছিলেন, বিয়ের মাস শুরু হল তো সবেমাত্র।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!