[ বিনোদন ]
বিয়ে করছেন সুশান্তের সাবেক প্রেমিকা
ফাইল ছবি
ভারতের জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে বিয়ে করতে চলেছেন খুব শিগগিরই। দীর্ঘদিনের প্রেমিক ভিকি জৈনের সঙ্গে সম্পর্কে থাকার পর এবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তারা। ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর পাওয়া যাচ্ছে এমনটাই।
বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন অভিনেত্রী অঙ্কিতা লোখাণ্ডে। এই অভিনেতার মৃত্যুর কয়েক বছর আগে তাদের বিচ্ছেদ হয়ে যায়।
সুশান্তের মৃত্যুর পর সামাজিক মাধ্যমে নানা পোস্টে অঙ্কিতা বার বার ফিরে গিয়েছিলেন তার স্মৃতি চারণায়। ঠিক ওই সময় অঙ্কিতা পাশে পেয়েছিলেন তার বর্তমান প্রেমিক ভিকিকে। তাকে আগলে ধীরে ধীরে নিজেকে স্বাভাবিক করেছেন এই অভিনেত্রী।
গুঞ্জন রয়েছে, আগামী ১২, ১৩ ও ১৪ ডিসেম্বর জমকালো নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অঙ্কিতা ও ভিকি। এরই মধ্যে নাকি তৈরি হয়েছে অতিথিদের তালিকা।
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!