[ বিনোদন ]
নেই ‘মানব’ সুশান্ত! গাঁটছড়া বাঁধলেন অঙ্কিতা লোখান্ডে
ফাইল ছবি
জনপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিস্তা’র ডিজিট্যাল ভার্সন ‘পবিত্র রিস্তা ২.০’-র নতুন প্রোমো সামনে আসতেই চোখে জল সুশান্ত ভক্তদের। এই প্রোমো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অঙ্কিতা নিজেই। যা দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না সুশান্তের ভক্তরা। ‘পবিত্র রিস্তা ২.০’-তে ‘অর্চনা’র ভূমিকায় অভিনয় করছেন অঙ্কিতা। কিন্তু সুশান্তের পরিবর্তে নতুন ‘মানব’ হয়েছেন শাহির শেখ।
খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্ম জি ৫-এ দেখা যাবে এটি। এবার সামনে এলো মানব আর অর্চনার সাত পাকে বাঁধা পড়ার প্রোমো। টিজার বলছে ফোনে একে-অপরের ছবি দেখে বিয়ের জন্য রাজি হয় তারা। মহারাষ্ট্রের রীতিনীতি মেনেই হয় বিয়ে। শোনা যায় একটি ভয়েসওভার, যেখানে বলা হচ্ছে কিছু সম্পর্ক একেবারে আলাদা হয়।
ধারাবাহিকের নতুন প্রোমো শেয়ার করে অঙ্কিতা লিখেছেন, লাভ তো হোগা গি অন দ্য এয়ার, জব মানব অর অর্চনা আর দেয়ার। ওদের ভালোবাসার পথচলায় আপনিও সামিল হন। খুব শীঘ্রই পবিত্র রিস্তা আসছে জি ৫-এ।
তবে বেশিরভাগ নেটিজেনরাই এই ভিডিও দেখে মিস করেছেন তাদের প্রিয় অভিনেতা সুশান্তকে। অঙ্কিতার পোস্টের কমেন্ট সেকশনে চোখ রাখলেই তা বোঝা যাচ্ছে। অনেকে আবার পুরনো স্মৃতি ঝালিয়ে নিতে অপেক্ষা করে রয়েছেন পবিত্র রিস্তা-র নতুন ভার্সনের জন্য।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!