ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

৫ বছর অপেক্ষার পর মুক্তি পেল ‘পাগলের মতো ভালোবাসি’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৫, ২১ ফেব্রুয়ারি ২০২১
৫ বছর অপেক্ষার পর মুক্তি পেল ‘পাগলের মতো ভালোবাসি’
ছবি: সংগৃহীত

চলতি মহামারির কারণে বন্ধ ছিলো সিনেমা হল। আর এই কারণে অনেক সিনেমার মুক্তিও আটকে ছিলো। তবে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। মানুষের হাতে এসেছে করোনার টিকাও। তাই আবারো সরগরম সবখানে।

ঢালিউডেও সরব হয়েছে সিনেমা হল ব্যবসা। মুক্তি পাচ্ছে সিনেমা। সেই ধারাবাহিকতায় গতকাল ১৯ ফেব্রুয়ারি বেশকিছু হলে মুক্তি পেল রোমান্টিক-অ্যাকশন ঘরানার ত্রিভূজ প্রেমের সিনেমা ‘পাগলের মতো ভালোবাসি’।

ছবিটি পরিচালনা করেছেন শাহীন সুমন। এক সময় অনেক ব্যবসাসফল ছবি নির্মাণ করেছেন তিনি। এবারের ছবিতে আছেন আসিফ নূর, অধরা খান ও সুমিত সেনগুপ্ত। এটি অধরা অভিনীত প্রথম হলেও মুক্তির দিক থেকে তৃতীয় ছবি।

২০১৬ সালে শুরু হয় ‘পাগলের মতো ভালোবাসি’র শুটিং। ২০২০ সালের মার্চে ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। করোনার কারণে প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাওয়ায় এত দিন মুক্তি দিতে পারেননি নির্মাতা। সব মিলিয়ে শুটিং শুরুর পাঁচ বছর পর মুক্তি পাচ্ছে।

এ নিয়ে অধরা বলছিলেন, যে ছবির মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম, পাঁচ বছর পর সেই ছবি মুক্তি পাচ্ছে। শেষ পর্যন্ত দর্শক ছবিটি দেখতে পাবেন এটা ভেবেই আনন্দ হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখার আহ্বান জানাচ্ছি সবাইকে।

আসিফ-অধরা-সুমিত ছাড়াও ‘পাগলের মতো ভালোবাসি’তে আছেন ঢালিউডের পরিচিত কিছু মুখ।

ছবিটি পরিবেশনা করছেন শাপলা মিডিয়া।

ডেইলি-বাংলাদেশ/এএ
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!