ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

আজ ঈশিতার জন্মদিন

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩০, ২২ আগস্ট ২০২০
আজ ঈশিতার জন্মদিন
ঈশিতা

আজ অভিনেত্রী ঈশিতার জন্মদিন। তবে করোনারকালে জন্মদিন নিয়ে বিশেষ কোন পরিকল্পনা নেই তার। পরিবারের সঙ্গেই জন্মদিন উদযাপন করবেন তিনি। 

বয়স নিয়ে ঈশিতা বলেন, আমার সমসাময়িক অনেককেই আমি আপু বলে ডাকি, তাই বয়সটা সবার অজানা থাকাই ভালো।

ঈশিতার জন্ম রাজধানীর ধানমন্ডির সুফিয়া ক্লিনিকে। ২০০৩ সালের ১৬ মার্চ তিনি বিয়ে করেন। কিছুদিন আগে ‘হোয়াই নট’ নামের রেঁস্তোরা চালু করেছিলেন। তা এখন বন্ধ করে দিয়েছেন। 

ঈশিতা প্রথম অভিনয় করেন আফজাল হোসেন ও শান্তা ইসলামের মেয়ের চরিত্রে ১৯৮৭ সালে ইমদাদুল হক মিলনের রচনায় ও ফখরুল আবেদীন দুলালের প্রযোজনায় ‘দু’জনে’ নাটকে। নায়িকা হিসেবে তার প্রথম নাটক ছিলো শহীদুল হক খানের রচনা ও পরিচালনায় জাহিদ হাসানের বিপরীতে ‘তিথি’। 

তার অভিনীত একমাত্র সিনেমায় প্রয়াত আব্দুল্লাহ আল মামুন পরিচালিত ‘বিহঙ্গ’। তার নির্দেশিত প্রথম নাটক ছিলো ‘নিঝুম অরণ্যে’। ঈশিতার ভালো লাগে হুমায়ূন ফরীদি, আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা, তারিন, অপি’র অভিনয়। স্বামী ড. আসিফ দৌলা, দুই সন্তান ছেলে জাভির ও মেয়ে আজরিনের সঙ্গেই সময় কাটে বেশি। 

গত ঈদে দুটো নাটকে অভিনয়ের কারণে নতুন করে ঈশিতা আলোচনায় আসেন। মাহমুদুর রহমান হিমি’র ‘কেন’ এবং আশফাক নিপুণের ‘ইতি মা’ নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!