ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

ঝুঁকি নিয়েই শুটিংয়ে শাওন-টয়া দম্পতি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩১, ২৫ জুন ২০২০
ঝুঁকি নিয়েই শুটিংয়ে শাওন-টয়া দম্পতি
সাঈদ জামান শাওন ও মুমতাহিনা চৌধুরী টয়া

করোনাভাইরাসের কারণে অনেক দিন শুটিং বন্ধ থাকার পর নাটক-সিনেমা সংশ্লিষ্ট সংগঠনগুলো স্বাস্থবিধি মেনে কাজ করার অনুমতি দিয়েছে। তবে করোনার প্রকোপের কারণে শুটিংয়ের ফিরতে চাইছেন না অনেকে। তবে ঝুঁকি নিয়ে শুটিংয়ে ফিরেছেন শোবিজের নব দম্পতি সাঈদ জামান শাওন ও মুমতাহিনা চৌধুরী টয়া।

জানা গেছে, গত ৯ জুন থেকে সকল স্বাস্থ্যবিধি মেনে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে ‘পারমিশন’ নামের একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন তারা।

এ বিষয়ে টয়া বলেন, একটি শুটিং ইউনিটের সঙ্গে পরিচালক, ক্যামেরাম্যান, মেকআপ ম্যান, প্রোডাকশন বয়সহ প্রায় ১০ থেকে ১৫ জন মানুষের উপার্জন জড়িত থাকে। শিল্পীর অভাবে অনেক নির্মাতা শুটিং করতে পারছেন না। ফলে এই মানুষগুলোর আয়ও বন্ধ হয়ে আছে। তাদের পরিবার সদস্যরাও সঙ্কটে দিন কাটাচ্ছেন। তাদের কথা ভেবেই আমি এবং আমার স্বামী পরামর্শ করে শুটিংয়ে ফিরেছি।

নাটকটি নির্মাণ করেছেন পরিচালক এস কে শুভ। তিনি জানান, আসছে ঈদুল আযহার এই নাটকটিতে প্রচারিত হবে।

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!