ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

মধ্যরাতে রণবীরের বাড়িতে আলিয়া, চোখ দেখে নেটিজেনরা ভাবলেন...

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:২৮, ১৩ সেপ্টেম্বর ২০১৯
মধ্যরাতে রণবীরের বাড়িতে আলিয়া, চোখ দেখে নেটিজেনরা ভাবলেন...
আলিয়া ভাট

হলুদ রঙের ঝলমলে সালোয়ারে রণবীরের বাড়িতে গিয়েছিলেন তিনি। বেরোনোর সময় পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়লেন আলিয়া ভাট। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া মাত্রই নেটিজেনরা মজার মজার জোকস-এ ভরিয়ে দিলো।

ভাবছেন তো, সম্পর্ক নিয়ে লুকোছাপা না করা আলিয়া বয়ফ্রেন্ড রণবীরের বাড়ি থেকে ফেরা নিয়ে এত ঠাট্টা করার কী রয়েছে? ব্যাপারটা তবে খুলে বলা যাক।

মাঝ রাতে ক্যামেরার ফ্ল্যাস পড়ায় যেমন দেখাচ্ছিলো আলিয়া ভাটকে

রাতের অন্ধকারে, দূর থেকে আলিয়ার ওই ছবি দেখে যে কেউ রীতিমত ভয় পেতে পারে। ক্যামেরার ফ্ল্যাশে ঝলসে যাওয়া চোখ দেখে যে কারোই মনে হতেই পারে, আলিয়ার উপর ভর করেছে কোনো অশরীরী আত্মা। আর সেই ছবিই ভাইরাল হওয়া মাত্রই কেউ কেউ কমেন্ট করেছেন, ইনি আলিয়া নন, ইনি ভূতিয়া ( ভূত)। আবার কেউ বা লিখেছেন, চোখ দেখে মনে হচ্ছে কোনো খারাপ আত্মা ভর করেছে তার উপর। পাশাপাশি অনেকেই আলিয়ার হয়েও কমেন্ট করেছেন। 

তাদের বক্তব্য, অন্ধকারে দূর থেকে ছবি দেখে আলিয়ার সৌন্দর্য মাপা যায় না।

কিছু দিন আগেই রণবীরের সঙ্গে আফ্রিকায় ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন আলিয়া। তাদের বিয়ে নিয়েও বলি মহলে গুঞ্জন ক্রমশ জোরাল হচ্ছে। শোনা যাচ্ছে, এই বছরের শেষেই নাকি সাত পাকে বাঁধা পড়তে পারেন ওই জুটি। তবে এ নিয়ে রণবীর অথবা আলিয়া কেউকেই মুখ খুলেন নি।

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!