ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

রণবীরের জন্য সময় নেই আলিয়ার, রাজি দীপিকা!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৭, ৬ জুলাই ২০১৯
রণবীরের জন্য সময় নেই আলিয়ার, রাজি দীপিকা!
ফাইল ছবি

রণবীপ কাপুর এবং দীপিকা পাড়ুকোনের প্রেমের গল্প বলিউডে এমন কেউ নেই জানে না। তবে সে এখন পুরনো খবর। দীপিকা এখন রণবীর সিং এর ঘরণী আর রণবীর কাপুর আলিয়া ভাটকে নিয়ে বেশ সুখেই দিন পার করছেন। 

তবে এত কিছুর পরেও লাভ রঞ্জনের পরের ছবিতে আবারো একসঙ্গে দেখা মিলতে পারে প্রাক্তন এই প্রেমিক-প্রেমিকার। এই সিনেমার অভিনয়ের জন্য প্রথমে প্রস্তাব পেয়েছিলো অভিনেতার বাস্তব জীবনের প্রেমিকা আলিয়া ভাট। তবে মুশকিলের ব্যপার হলো যখন ছবির শুটিং হবে ঠিক তখনই আলিয়া ব্যস্ত থাকবেন অন্য ছবির শুটিং নিয়ে।

এদিকে, এমন সমস্যার সমাধান করে দিলেন দীপিকা পাড়ুকোন। অবশেষে আলিয়া চরিত্র করতে রাজি হয়ে গেলেন নায়িকা। এর আগে দীপিকা এবং রণবীরকে ‘বাচনা এ হাসিনো’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ও ‘তামাশা’য় একসঙ্গে দেখা গেছে।

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!