ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

একে একে সব আমগাছ কেটে দিল দুর্বৃত্তরা

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৫, ২৫ ফেব্রুয়ারি ২০২০
একে একে সব আমগাছ কেটে দিল দুর্বৃত্তরা
আমের বাগান (ছবি: ডেইলি বাংলাদেশ)

যশোরের মণিরামপুরে আব্দুল বারী নামে এক ইউপি চেয়ারম্যানের দুই বিঘা জমির আমগাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাতে উপজেলার দেবীদাসপুর মাঠে এ ঘটনা ঘটে। আব্দুল বারী একই গ্রামের বাসিন্দা। তিনি ২০০০-০৭ সাল পর্যন্ত মণিরামপুর সদর ইউপির চেয়ারম্যান ছিলেন।

আব্দুল বারী বলেন, দেবীদাসপুর মাঠে চার বিঘা জমিতে আমগাছ লাগিয়েছি। লাভজনক হওয়ায় গত বছর ওই মাঠে আরো দুই বিঘা জমিতে বারি-৪ ও হাড়িভাঙা জাতের ১০৫টি আমের কলম লাগাই। প্রতিটি কলমে মুকুল ধরেছে। সোমবার রাতে কে বা কারা একে একে সব আমের কলম গোড়া থেকে কেটে দিয়েছে। আমার সঙ্গে কারো শত্রুতাও নেই।

Advertisement

উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, সকালে ক্ষেতের মালিক বিষয়টি জানিয়েছেন। তাকে থানায় জিডি করতে বলা হয়েছে।

মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!