ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ অর্থনীতি ]

দেশের সব ব্যাংক মঙ্গলবার বন্ধ

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ০৯:৩২, ৩০ মার্চ ২০২১
দেশের সব ব্যাংক মঙ্গলবার বন্ধ
ফাইল ফটো

পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশ ব্যাংকসহ দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন মঙ্গলবার বন্ধ থাকবে।

এ বিষয়ে গত ২২ মার্চ একটি সার্কুলার জারি করে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে পবিত্র শবে বরাত উপলক্ষে গত ২৯ মার্চ ছুটি ঘোষণা করা হয়েছিল। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তক্রমে পবিত্র শবে বরাত উপলক্ষে ঘোষিত ছুটি ২৯ মার্চের পরিবর্তে ৩০ মার্চ পুনঃনির্ধারণ করে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!