[ অর্থনীতি ]
বুধবার ব্যাংক-শেয়ারবাজার বন্ধ
ফাইল ফটো
বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় আগামীকাল বুধবার (২৬ মে) বাংলাদেশ ব্যাংকের সবধরনের কার্যক্রমসহ অন্যান্য ব্যাংক বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাছের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারি ছুটি থাকায় আগামীকাল বুধবার ব্যাংক বন্ধ থাকবে।
এছাড়া বুধবার পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে। এদিন দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন ও অফিশিয়াল কার্যক্রম বন্ধ থাকবে।
পরদিন বৃহস্পতিবার (২৭ মে) থেকে আগের মতো সীমিত পরিসরে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে। এছাড়া লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করতে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। একইভাবে বৃহস্পতিবার সকাল ১০টায় শেয়ারবাজারে লেনদেন শুরু হবে। চলবে দুপুর ২টা পর্যন্ত।
উল্লেখ্য, বুধবার সারাদেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব বৌদ্ধ পূর্ণিমা পালিত হবে। এ উপলক্ষে দেশের সব সরকারি এবং বেসরকারি অফিস ও আদালত বন্ধ থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!