ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
[ দেশজুড়ে ]
তরুণীর ঘরে চীনা বর, বিয়ে নিয়ে তোলপাড়
ছবি: ডেইলি বাংলাদেশ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার এক তরুণীকে বিয়ে করেছেন চীনের এক যুবক। ভিন্ন দেশের দুই নাগরিকের এ বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে।
গত রোববার (২২ নভেম্বর) ঢাকায় তাদের বিয়ে সম্পন্ন হয়। পরে সোমবার রাতে বিষয়টি জানাজানি হলে তরুণীর গ্রামের মানুষের মধ্যে এ নিয়ে আলোচনা শুরু হয়।
বিয়ে করা তরুণীর নাম কুশবু বেগম। তিনি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়া ও হেনা আক্তারের মেয়ে। তার স্বামীর নাম জাংলং। তিনি চীনের আনহুই প্রদেশের সুসং কাউন্টির পুলিয়াং টাউনের বাসিন্দা ঝং ইউং গেল ও হি ইউ ইয়িংয়ের ছেলে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে পাইকুরাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। ভিন্ন দেশের নাগরিকের সঙ্গে গ্রামের তরুণীর বিয়ের খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!