ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাঙ্গামাটিতে জমাবন্দির নকল তুলতে জাল ব্যাংক রশিদ, আটক ১

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৭, ২৪ নভেম্বর ২০২৬
রাঙ্গামাটিতে জমাবন্দির নকল তুলতে জাল ব্যাংক রশিদ, আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ

রাঙ্গামাটিতে জমাবন্দির নকল উত্তোলনের আবেদনের সঙ্গে জাল ব্যাংক রশিদ জমা দেওয়ার অভিযোগে সানী চৌধুরী নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (রেকর্ডরুমের ডেপুটি কালেক্টর) যুহাদ বিন খলিল জানান, সানী চৌধুরী (পিতা: শঙ্কর চৌধুরী) জমাবন্দির নকল উত্তোলনের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেন। আবেদনের সঙ্গে তিনি ব্যাংকের একটি রশিদ জমা দেন। তবে কাগজপত্র যাচাইয়ের সময় রশিদটি নিয়ে সন্দেহ হলে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে ব্যাংক কর্তৃপক্ষ রশিদটি জাল বলে নিশ্চিত করে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে সানী চৌধুরী এর আগেও এ ধরনের জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

জাল ব্যাংক রশিদ দাখিলের ঘটনাটি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর প্রযোজ্য ধারায় অপরাধ হওয়ায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য তাকে রাঙ্গামাটি কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/রাঙ্গামাটি/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!