ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]
সভাপতি ইকবাল, সম্পাদক জাকির ও সাংগঠনিক বাচ্চু

২৯ বছর পর চরফ্যাশনের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২১, ২৯ নভেম্বর ২০২৬
২৯ বছর পর চরফ্যাশনের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত
চরফ্যাশনের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে জয়ী সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক। ছবি: ডেইলি বাংলাদেশ

দীর্ঘ ২৯ বছর পর ভোলার চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মো. ইকবাল হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে মো. জাকির তালুকদার নির্বাচিত হয়েছেন। রাত ১০টায় ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

দক্ষিণ আইচা রাব্বানীয় আলিম মাদরাসায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৭৭৩ জন ভোটারের মধ্যে সাতটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫১ জন প্রার্থী।

সভাপতি পদে ছাতা প্রতীকে মো. ইকবাল হাওলাদার ৩৬৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীকের মোস্তাফিজুর রহমান পান ২০২ ভোট।

সহ-সভাপতি পদে দেয়ালঘড়ি প্রতীকে মো. মিজানুর রহমান ২৭০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাপ ফুল প্রতীকের প্রভাষক মোহাম্মদ আলী পান ১৯০ ভোট।

সাধারণ সম্পাদক পদে ঘুড়ি প্রতীকে মো. জাকির তালুকদার ১৮০ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাইসাইকেল প্রতীকের আবদুর মন্নান হাওলাদার পান ১৭২ ভোট।

যুগ্ম সম্পাদক পদে ফুটবল প্রতীকে আব্দুস সত্তার সর্দার ২৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে জগ প্রতীকে মো. বাচ্চু ৩২৫ ভোট পেয়ে বিজয়ী হন। কোষাধ্যক্ষ পদে রিকশা প্রতীকে মো. জাফর স্বর্ণকার ৩৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে মঞ্জুরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডে কামাল খাঁ, ৩ নম্বর ওয়ার্ডে মো. রাসেল, ৪ নম্বর ওয়ার্ডে মো. শফিক, ৫ নম্বর ওয়ার্ডে আলমগীর এবং ৬ নম্বর ওয়ার্ডে জয়নাল মাল নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার আবুল কাশেম শাহ জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গণনা শেষে রাত ১০টায় ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনের বিষয়ে চরফ্যাশন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী সমিতির রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, সবার সহযোগিতায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!