ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

সেনাবাহিনী মোতায়েনের কথা ভাবছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪২, ২৯ নভেম্বর ২০২৬
সেনাবাহিনী মোতায়েনের কথা ভাবছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের কথা ভাবছে না সরকার। এ মুহূর্তে সেনা নামানোর প্রয়োজন নেই।

রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সংযোগ এলাকায় সংঘর্ষে হতাহতের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

তিনি বলেন, ‘এখনো আমরা বিস্তারিত তদন্ত করিনি। তবে সেখানে দুজনের প্রাণহানি হয়েছে বলে শুনেছি।’

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!