ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

তুলা-ঝুটের গোডাউনে আগুন, পুড়ল শতাধিক গাঁট

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১২, ১৭ নভেম্বর ২০২৬
তুলা-ঝুটের গোডাউনে আগুন, পুড়ল শতাধিক গাঁট
ছবি: সংগৃহীত

গাজীপুরের মহানগরীর পূবাইলে তুলা ও ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনে থাকা শতাধিক তুলার গাঁট পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দ্রাবাদ এলাকায় মোহাম্মদ মনিরুল ইসলামের গোডাউনে এ আগুন লাগে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শাহীন আলম জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত তিনটি ইউনিট পাঠানো হয়। গোডাউনটি তালাবদ্ধ থাকায় আগুন নেভাতে কিছুটা সময় লেগেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

 

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!