ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পটুয়াখালী সেতুর ঢালে পিকআপ-ট্যাঙ্কারের সংঘর্ষে নিহত ১

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৬, ১৫ নভেম্বর ২০২৬
পটুয়াখালী সেতুর ঢালে পিকআপ-ট্যাঙ্কারের সংঘর্ষে নিহত ১
ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালী সদর উপজেলার পটুয়াখালী সেতুর ঢালে পিকআপ ভ্যান ও তেলবাহী ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে চান মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

রোববার (১৫ নভেম্বর) ফজরের নামাজের পর এ দুর্ঘটনা ঘটে।

নিহত চান মিয়া সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের কাজিবাড়ি এলাকার আজাহার কাজির ছেলে। আহতরা হলেন হারুন মোল্লা ও মরিয়ম বেগম।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বাসাবাড়ির মালামাল নিয়ে একটি পিকআপ ভ্যান পটুয়াখালীর দিকে যাচ্ছিল। পথে পটুয়াখালী সেতুর ঢালে বিসমিল্লাহির ফিলিং স্টেশনের একটি তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যানবাহন দুটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান চান মিয়া।

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য হারুন মোল্লা ও মরিয়ম বেগমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে নিহত চান মিয়ার মরদেহ ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!