ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]
ঘাট থেকেই ফিরলেন আয়োজকরা

সন্দ্বীপ-চট্টগ্রাম সেতুর দাবিতে লংমার্চে সাড়া দেয়নি সন্দ্বীপবাসী

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩১, ১৫ নভেম্বর ২০২৬
সন্দ্বীপ-চট্টগ্রাম সেতুর দাবিতে লংমার্চে সাড়া দেয়নি সন্দ্বীপবাসী
সাড়া না পেয়ে গুপ্তছড়া ঘাট থেকেই ফিরল সন্দ্বীপ-চট্টগ্রাম সেতু দাবিতে লংমার্চের আয়োজকরা। ছবি: ডেইলি বাংলাদেশ

সন্দ্বীপ-চট্টগ্রাম সেতু বাস্তবায়নের দাবিতে ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আশানুরূপ সাড়া না পাওয়ায় গুপ্তছড়া ঘাট থেকেই ফিরে গেছেন আয়োজকরা। পরে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন তারা।

রোববার (১৫ নভেম্বর) গুপ্তছড়া ঘাট থেকে সন্দ্বীপের কমপ্লেক্স অভিমুখে এ লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছিলেন আয়োজকরা। তবে নির্ধারিত সময়ে ঘাটে গিয়ে দেখা যায়, কর্মসূচিতে সাধারণ মানুষের উপস্থিতি ছিল অত্যন্ত কম। প্রত্যাশিত অংশগ্রহণকারী না থাকায় শেষ পর্যন্ত লংমার্চ শুরু না করেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন আয়োজকরা।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচির পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়। অনলাইনে অনেকের উৎসাহ-উদ্দীপনা দেখা গেলেও বাস্তবে কর্মসূচিতে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল হাতেগোনা। সেতু বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ দাবিতে আয়োজকদের এই উদ্যোগে সাধারণ মানুষের এমন অনাগ্রহ নিয়ে সন্দ্বীপজুড়ে আলোচনা-সমালোচনা চলছে।

পরে আয়োজকরা সন্দ্বীপ উপজেলা পরিষদ গেটের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তব্য শেষে সেতু বাস্তবায়নের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি জমা দেন তারা।

ডেইলি-বাংলাদেশ/চট্টগ্রাম/এমকে
ট্যাগ: Chittagong
লিংক সফলভাবে কপি হয়েছে!